ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস কাজী (২৩) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই মহল্লার জাহাঙ্গীর কাজীর ছোট ছেলে।

আজ সোমবার(৮ জুন) সকালে ২ নম্বর ওয়ার্ডের ভারইডাঙ্গা মহল্লায় বাড়ির নির্মাণাধীন ভবনে পানি দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জহুরুল হক মিঠুন জানান, নিজেদের বসবাস করার জন্য একটি ভবন তৈরি করছিল তারা। সকালে মোটর দিয়ে সেই ভবনে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস কাজী মারা যান।

তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানা গেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171760