তেহরানে পাল্টা আক্রমণ করেছে ইসরায়েল

তেহরানে পাল্টা আক্রমণ করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী তেহরানসহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (৭ জুন) মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে ওঠে তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।

আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসফাহান শহরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।আইআরআইবি সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে, দখলদারদের লক্ষ্য করে রোববার রাতে মিসাইল ছুড়েছিল ইরান। ধারণা করা হচ্ছে ওই মিসাইল হামলার জবাবে ইসরাইল পালটা হামলা চালিয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171711