রংপুরে ২৪ ঘণ্টায় মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০
রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। আজ রোববার (৭ জুন) বিকেলে মহানগর পুলিশের মিডিয়া সেল মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশের বিভিন্ন থানা পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। মিডিয়া সেল সূত্রে জানা যায়, রংপুর মহানগর কোতয়ালী পুলিশ বিভিন্ন অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। রংপুর মহানগর এলাকায় মাদক, চুরি, ছিনতাই, জুয়া, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171704