মা হচ্ছেন সোহিনী

মা হচ্ছেন সোহিনী

 বিনোদন ডেস্কবিয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের আগেই পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। ২০২৪ সালের জুলাই মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোহিনী ও শোভন। আগামী জুলাইয়ে তাদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হওয়ার কথা। এর আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সোহিনী সরকার কিংবা শোভন।

তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তারকা দম্পতির পরিবারে শিগগিরই নতুন সদস্য যোগ হতে চলেছে। এমনও জানা গেছে, চলচ্চিত্র অঙ্গনের অনেক ঘনিষ্ঠজন বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সোহিনী ও শোভন নিজেরা আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউই এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাইছেন না।

সূত্রের দাবি, নতুন অতিথিকে স্বাগত জানাতে খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলতি বছরই মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন এই তারকা দম্পতি। তবে ব্যক্তিগত এই সুখবর আপাতত আলোচনার বাইরে রাখতেই আগ্রহী তারা। উল্লেখ্য, ২০২৪ সালে সোহিনী শোভন বিয়ে করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171685