দিনাজপুর কাহারোলে সম্প্রীতি বিনষ্টের অভিযোগে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন 

দিনাজপুর কাহারোলে সম্প্রীতি বিনষ্টের অভিযোগে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন 

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর কাহারোল উপজেলার ডাবোর এলাকায় সাধারণ মানুষকে হয়রানি ও সমাজের সম্প্রীতি বিনষ্টের অভিযোগে গোপাল চন্দ্র রায় ও স্ত্রী সুধা রাণী রায়ের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই এলাকার ভুক্তভোগীরা। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কাহারোল উপজেলার ডাবোর এলাকাবাসী (বীরগঞ্জ-পীরগঞ্জ) জয়নন্দহাট বাসস্ট্যান্ড সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচি চলাকালীন বক্তব্য রাখেন- বিএনপির নেতা আরিফ চৌধুরী, স্থানীয় সমাজসেবক ইন্দ্রজিৎ রায়, মো: ফজলুল হক, মো: সাইফুল ইসলাম, মো: সোহেল রনি, মো: রুবেল ইসলামসহ স্থানীয় অন্যান্য ভুক্তভোগীরা।

গোপাল চন্দ্র রায় ও তার স্ত্রীর বিরুদ্ধে সুবিচার চেয়ে ওই এলাকার ভুক্তভোগীরা দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য, দিনাজপুর জেলা প্রশাসক, দিনাজপুর পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার কাহারোল (সার্কেল), কাহারোল থানা ওসি, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সাব-রেজিস্ট্রার, ডাবোর ইউপি চেয়ারম্যান, ডাবোর ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে এর অনুলিপি প্রেরণ করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171655