ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন কোচ বাটলার
স্পোর্টস ডেস্ক : মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হেরে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার পরাজয়ে হতাশা প্রকাশ করেছেন। একই সাথে শিরোপা জিততে না পারার দায় নিজের কাঁধে নিয়েছেন।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘দলের টেকনিক্যালসহ সব বিষয়ে চূড়ান্ত দায়িত্ব আমারই। তাই হারের জবাবদিহিতাও আমাকেই করতে হবে।’
বিশেষ করে রুপনা চাকমার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু খেলোয়াড় সহজেই দলে জায়গা পেয়ে এসেছে, কিন্তু এখন তাদের নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে।’
এ সময় তিনি তরুণ ফুটবলার মিলির প্রশংসা করে বলেন, ‘ভুল করলেও সে দারুণ খেলেছে এবং নিজের জায়গা পাওয়ার যোগ্যতা দেখিয়েছে।’
ফাইনালের শুরুতে ভালো চমক দেখিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ম্যাচের সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণও ভারতের হাতে চলে যায়। বাংলাদেশ ম্যাচ ৩-১ গোলে, সঙ্গে শিরোপাও।