বগুড়া শজিমেক হাসপাতালে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম নূরুল ইরফান

বগুড়া শজিমেক হাসপাতালে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম নূরুল ইরফান

স্টাফ রিপোর্টার : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নতুন পরিচালক হিসেবে যোগদান করছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম নূরুল ইরফান। আগামী সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করবেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন আগামীকাল নতুন পরিচালকের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন ২০২৫ সালের মে মাসের শেষ সপ্তাহে শজিমেক হাসপাতালে পরিচালক হিসেবে যোগদান করেন।

দায়িত্ব হস্তান্তর প্রাক্কালে বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন জানান, তিনি কর্মকালে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

বিশেষ করে হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা উন্নত করা, দালাল চক্র নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়ম দূর করে স্বচ্ছতা ফিরিয়ে আনতে তিনি জোরালো ভূমিকা রেখেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171561