কুড়িগ্রামে শব্দ দূষণবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি যানবাহনের চালকের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ছয়টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। আজ শনিবার (৬ জুন) দুপুরে পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণবিরোধী এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন ও কাজী রীমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিচালক রেজাউল করিম, জেলা পুলিশের সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171559