জেলা প্রশাসনের উদ্যেগে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন

জেলা প্রশাসনের উদ্যেগে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে আজ শনিবার (৬ জুন) বগুড়ায় ডিসি অফিস চত্বরসহ করতোয়া নদীর পাড়ের ওয়াক ওয়ে এলাকার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়েছে।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এই কাজের উদ্বোধন করেন।

এসময় ডিডিএলজি রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েশ প্রমুখ উপস্থিত ছিলেন।

মশাবাহিত রোগ প্রতিরোধে সরকার পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171558