গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান চালক নিহত
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় জয়নাল মিয়া(৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (৬ জুন) সকাল ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জয়নাল মিয়া সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ (পশ্চিমপাড়া) গ্রামের মৃত ওসামন মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, জয়নাল মিয়া একটি অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ২৯মে রাত সাড়ে ৮টায় নলডাঙ্গা-রংপুর সড়কে যাত্রীবহন করছিলেন। এসময় কিশামত হামিদ নামক স্থানে চলন্ত ভ্যানটির পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।
এতে ছিটকে পড়ে জয়নাল মিয়া মারাত্মকভাবে আহত হন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৬ জুন) সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর গফুর বলেন, সড়ক দুর্ঘটনায় জয়নাল মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরণের ঘটনা খুবই হৃদয়বিদারক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171542