বগুড়া দুপচাঁচিয়ায় মাদক মামলায় নারীসহ গ্রেফতার ৪

বগুড়া দুপচাঁচিয়ায় মাদক মামলায় নারীসহ গ্রেফতার ৪

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামি নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। এরা হলো, মাদক মামলায় উপজেলা সদরের মন্ডলপাড়ার মৃত আব্দুল করিমের স্ত্রী সাহিদা ওরফে ধলি, পূর্ব আলোহালী গ্রামের মৃত তোফাজ্জল প্রামানিকের ছেলে আহসান হাবিব (৩৬)।

পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ পোটলা নেশাজাতীয় মাদক দ্রব্য হিরোইন উদ্ধার করেছে। এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে ডিমশহর গ্রামের নয়ন আলী মন্ডলের ছেলে হোসেন আলী মন্ডল ও রায়হান প্রামানিকের স্ত্রী ফাতেমা জিন্নাহ।

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, মাদক মামলায় গ্রেপ্তারকৃত সাহিদা ওরফে ধলি এর বিরুদ্ধে পূর্বে ৬টি ও আহসান হাবিবের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171534