নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদন্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে ফিরোজ হোসেন(৩০) নামে এক মাদকসেবী যুবককে ৫ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আজ শনিবার (৬ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এই কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ফিরোজ হোসেন নওগাঁ সদর উপজেলার শৈলগাছী গ্রামের মনতাজ প্রামাণিকের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় অভিযান চালিয়ে ফিরোজকে মাদক সেবনরত অবস্থায় হাতনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, দন্ডিত ফিরোজ হোসেনকে সাথে সাথে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171531