ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এতিমখানায় মাদকসেবীর আগুন
বালিয়াডাঙ্গী( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মহাসড়কের পাশে অবস্থিত ভানোর দারুল আমান সিদ্দিকিয়া দরবার শরীফ হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৬ জুন) সকালে এই আগুনের ঘটনা ঘটে। এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা বলে জানা গেছে।
এতিমখানার পরিচালক মোকবুল হোসেন জানান, ঈদের ছুটিতে দীর্ঘদিন মাদরাসা বন্ধ থাকার পর আজ বিকেল থেকে শিক্ষার্থীদের আসার কথা। মাদরাসায় ২১ জন আবাসিকের শিক্ষার্থী রয়েছে। আজ শনিবার সকালে এক মাদকসেবী মাস্ক পড়ে এসে মাদরাসার ভিতরে আগুন দিয়ে পালিয়ে যায়।
মাদরাসার শিক্ষার্থী মো. সাগর (১৩), আবু সায়েম (১২) জানান, মাদরাসা ভিতর থেকে আগুন দেখে তারা মাদরাসার পরিচালকে ডেকে নিয়ে আসেন। এসময় একজন মাস্ক পড়া ব্যক্তিকে পালাতে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসে লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ঘটনাস্থল পরির্দশন করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171462