ইনজুরি নিয়ে মুখ খুললেন তানজিম সাকিব

ইনজুরি নিয়ে মুখ খুললেন তানজিম সাকিব

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন টাইগার পেসার তানজিম সাকিব। অস্ট্রেলিয়ার সিরিজের স্কোয়াডেও জায়গা পাননি তিনি। তবে এবার নিজের ইনজুরি নিয়ে মুখ খুলেছেন সাকিব।

শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ইনজুরির সবশেষ অবস্থা জানিয়েছেন তিনি। পোস্টে তিনি বলেন, 'বিভিন্ন জায়গায় কিছু বিভ্রান্তিমূলক নিউজ আমি দেখতে পেয়েছি, তাই আমার ইনজুরির বিষয়টা আপনাদের জানানোর প্রয়োজন মনে করছি।'

'বেশ কিছু দিন আগে আমার কোমরের হাড়ের ফ্র্যাকচার ধরা পড়েছে। আমাদের বিসিবির মেডিক্যাল টিম নিউজিল্যান্ডের সার্জন ও তাদের ক্রিকেট টিমের ফিজিওর সাথে আলাপ করে ন্যাচারাল হিলিং এ যাবার সাথে একমত হয়েছেন। নরমালি ৬-৭ সপ্তাহ লাগে আরেকবার এমআরআই করাতে গেলে হাড় জোরা লেগেছি কি না এইটা দেখার জন্য।'

'আমি বর্তমানে রেস্টিং পিরিয়ডে আছি। হাড় জোরা লাগলে আমার রিহাব ও ধীরে ধীরে বোলিং শুরু হবে। এইটা কিছুটা সময় সাপেক্ষ বিষয়।' শেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171402