নীলফামারীর কিশোরগঞ্জে খাল খনন শুরু
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় নীলফামারীর কিশোরগঞ্জে আজ শুক্রবার (৫ জুন) সকালে পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী এলাকায় খাল খনন শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান খাল খননের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজরিনা ইয়াছমিন, ওসি লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত আসনের এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, ইউপি চেয়ারম্যান আবু সায়েম প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171398