নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) সকাল ৮টা ৪০মিনিটে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৬৫)। তার বাড়ি গোপালপুর পৌরসভার বিজয়পুর মধ্যপাড়া গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে গোপালপুর রেলগেট বন্ধ থাকায় পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন জামাল উদ্দিন। এসময় আন্ত:নগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন জামাল উদ্দিনকে ধাক্কা দিলে তিনি মারা যান। বয়স্ক ব্যক্তি হওয়ায় ট্রেন আসার শব্দ বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে।

আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার তাগদির হোসেন বলেন, ট্র্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার লাশ উদ্ধার করে নিয়ে গেছেন। ঈশ্বরদী রেলওয়ে থানার (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171397