ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ কারবারি সোনাদ্দি আটক
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে সোনাদ্দি (৪০) নামে এক মাদক কারবারিকে মাদকসহ আটক করে পুলিশ। ধৃত মাদক কারবারি উপজেলার ভেটনা গ্রামের সোমেস আলীর ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় মাদক বিরোধী অভিযানে ভেটনা গ্রামের কাঁচা রাস্তায় মাদক বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, মাদক আইনে মামলা করে আসামিকে আজ শুক্রবার (৫ জুন) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171394