বগুড়ার শিবগঞ্জে বাস চাপায় নিহত এক
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় বাস চাপায় বিপ্লব হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় মহাস্থান নতুন মাছ বাজারের কাছে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি তার বন্ধুসহ মহাস্থানগড় ভ্রমণ শেষে বাড়ি ফেরার জন্য মহাস্থান মাছ বাজার স্থান পারাপার হচ্ছিলেন। এসময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী অজ্ঞাত নামা বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171387