লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা

লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর আর্নে স্লটকে সম্প্রতি বরখাস্ত করে লিভারপুল। তার জায়গায় ক্লাবটির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলা।

বৃহস্পতিবার (৫ জুন) আনুষ্ঠানিকভাবে নতুন কোচ হিসেবে আন্দোনি ইরাওলার নাম ঘোষণা করে লিভারপুল। আর্নে স্লটের জায়গায় লিভারপুলের প্রথম পছন্দ হিসেবে ইরাওলার নামই উঠে এসেছিল। ৪৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদ কত দিনের, সে বিষয়ে লিভারপুল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি— দুই বছরের চুক্তিতে অ্যানফিল্ডের ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। মৌসুম শেষে বোর্নমাউথ কোচের পদ ছেড়ে অ্যানফিল্ডের ক্লাবটির দায়িত্ব নিলেন ইরাওলা।

উল্লেখ্য, ২০২৩ সালে রায়ো ভায়েকানো থেকে বোর্নমাউথে যোগ দেন ইরাওলা। এর আগে, মিরান্দেস এবং সাইপ্রাসের ক্লাব এইকে লার্নাকার কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171382