বৈঠকে বসছেন বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আরও উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
জানা গেছে ঢাকা সফরের তৃতীয় দিনে শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান।
এর আগে, বৃহস্পতিবার (৪ জুন) ১০টায় ঢাকায় এসেছেনতুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171353