আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত (লাইফলাইন) বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এর আগে বিদ্যুতের পুনর্নির্ধারিত ট্যারিফ পুনর্বিবেচনার বিইআরসি অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

ঘোষণায় বলা হয়, সব বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইনের (০-৫০ ইউনিট) এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা বিল জুন মাস থেকে কার্যকর থাকবে।

উল্ল্যেখ, গত বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। এতে আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম চার টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে পাঁচ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

একইসঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ১৮ পয়সা করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171305