টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বিল থেকে যুবদল কর্মী মিন্টু খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (৩ জুন) মধ্যরাতে একটি বিল থেকে মিন্টুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। মিন্টু উপজেলা ছাত্রদলের সাবেক কর্মী এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মিন্টু গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, নিখোঁজের পর সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছিল। তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বিল থেকে গভীর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171279