প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
নবাবগন্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগন্জে ট্রাক চাপায় আল আমিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে দিনাজপুর - ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
শিশু আল আমিন ভাদুরিয়া ( উবারের পাড়) গ্রামের শামীম হোসেনের ছেলে। নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান শিশু আল আমিন বাড়ি থেকে ভাদুরিয়া বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দিনাজপুরগামী সিমেন্ট বোঝাই একটি ( নং কুষ্টিয়া- ট- ১১-৩৪২২)ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ট্রাকের চালক ঝিনাইদহ সদরের হামদহ গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আলতাফ হোসেন মন্টু(৫৫) এবং সহকারী কুষ্টিয়ার মীরপুর থানার নওদা শামুখিয়া গ্রামের ডালু আলী মৃধার ছেলে আয়নাল আলী (১৭) কে আটক করা হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171256