পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেস-এ বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। দলটির ৫৮ জন বিধায়ক মমতা ব্যানার্জিকে পাশ কাটিয়ে ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
বিধায়কদের আবেদনের পর স্পিকার রাথিন্দ্র বোস ঋতব্রতের কাছে বিরোধী দলের কক্ষের চাবি হস্তান্তর করেন। একই সময়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করায় দলীয় সংকট আরও গভীর হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
সংকট মোকাবিলায় মমতা ব্যানার্জি কালিঘাটের বাসভবনে বিধায়কদের নিয়ে বৈঠক ডাকলেও তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জন সেখানে উপস্থিত ছিলেন না। বৈঠকে অভিষেক ব্যানার্জি ও কুনাল ঘোষসহ কয়েকজন নেতা অংশ নেন।
বিশ্লেষকদের মতে, চলমান এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171245