বগুড়ায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা, বিশুদ্ধ পানি ও হাতপাখা বিতরণ

বগুড়ায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা, বিশুদ্ধ পানি ও হাতপাখা বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের উদ্যোগে আজ বুধবার (৩ জুন) শহরের জনবহুল এলাকা-সাতমাথা, ফতেহ আলী বাজার, দত্তবাড়ি এবং জজ কোর্টের সামনে তাপদাহের ঝুঁকিতে থাকা পেশাজীবীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কেন্দ্র স্থাপন, ছাতা এবং হাতপাখা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কার্যক্রমের উদ্বোধন ও দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির।

এসময় আরও উপস্থিত ছিলেন-ইউনিটের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন চাঁন, কার্যনির্বাহী সদস্য সহিদ-উন-নবী সালাম, আবিদুর রহমান, মাহফুজুল হক, রাশেদা খাতুন রাণী এবং ইউনিট লেভেল অফিসার শিকদার রাহাত ইসলাম তপু। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট, বগুড়ার যুব ও স্বেচ্ছাসেবক প্রধান ধ্রুব সারথি গোস্বামী অর্ঘ্য এবং যুব রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই জনকল্যাণমূলক কার্যক্রমে মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। একই সাথে শ্রমজীবী মানুষদের মাঝে ছাতা এবং সাধারণ পথচারীদের মাঝে তাপদাহ সম্পর্কে সচেতনতামূলক বার্তা সম্বলিত হাতপাখা বিতরণ করেন যুব রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবীরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171237