বগুড়া চেম্বারের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ বুধবার (৩ জুন) সম্পন্ন হয়েছে। চেম্বারের ১২টি পদের বিপরীতে ৪৪ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
সভাপতি প্রার্থীরা হলেন, এমএসএম আতিকুর রহমান বাদল, মো. সেলিম রেজা, মো. মোজাম্মেল হক ও মো. মামদুদুর রহমান শিপন। সহ-সভাপতির ২টি পদে ৮ জন প্রার্থী ও পরিচালক ৯ টি পদের বিপরীতে ৩২ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সবাই-কে বৈধ প্রার্থী বলে ঘোষণা করা হয়।
আগামী ১১ জুন বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও আগামী ১৪ জুন প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। আগামী ৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০৭৭ জন ভোটার নয়া প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171217