সিরাজগঞ্জের এনায়েতপুরে ‎আ’ লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেফতার

সিরাজগঞ্জের এনায়েতপুরে ‎আ’ লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেফতার

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ মহির উদ্দিনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। তিনি জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, এনায়েতপুর থানার বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি মহির উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। মামলায় তার বিরুদ্ধে দন্ডবিধির ১৪৩, ১৪৪, ১৪৮, ৩০২, ১১৪ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ধারায় অভিযোগ রয়েছে।

মঙ্গলবার রাতে গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। অভিযানে নিয়মিত মামলার আরও দুইজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ‎এ বিষয়ে ‎এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171191