গাইবান্ধার সাদুল্লাপুরে দুই অটোভ্যানের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধার সাদুল্লাপুরে দুই অটোভ্যানের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই অটোভ্যানের সংঘর্ষে আব্দুল হাকিম (৮৮) নামের এক বৃদ্ধ মারাত্মকভাবে আহত হন। এ ঘটনার পাঁচদিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আজ বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত আব্দুল হাকিম উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

এ তথ্য নিশ্চিত করে নিহতের ছেলে হাফিজার রহমান বাদল বলেন, তার বাবা আব্দুর হাকিম ঈদের পরদিন গত শুক্রবার (২৯ মে) একটি অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বনগ্রামের জয়েনপুর এলাকায় পৌঁছালে অপর একটি অটোভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহন হন।

তাকে উদ্ধার করে ঘটনারদিন দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ বুধবার (৩ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিম মারা যান। এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171171