নারায়ণগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের ফতুল্লায় নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সালমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (৩ জুন) দুপুরে অভিযুক্ত সালমানকে গ্রেফতার করা হয়।গুরুতর আহত তার বাবা কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ডের কাছে স মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার দাবি জানিয়ে আসছিল।
মঙ্গলবার রাতে এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।
তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নগরীর খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত বটিটিও উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, মোবাইল ফোন কেনা এবং আর্থিক লেনদেনের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, সালমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।