আগ্রাসনের জবাব যুক্তরাষ্ট্রের জন্য শিক্ষা হিসেবে কাজ করবে : ইরান
আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আরআইজিসি) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির নিরাপত্তা বিঘ্ন করায় আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে চড়া মূল্য দিতে হবে।
বিবৃতিতে বলা হয়, ‘গতকাল গভীর রাতে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে একটি ইরানি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে ট্যাংকারটির ইঞ্জিন রুমের ক্ষতি হয়।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘এই আগ্রাসন এবং হরমুজ প্রণালিতে আইন লঙ্ঘনের জবাবে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘পানায়া’ নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে।’ এতে বলা হয়, ‘এরপর মার্কিন সামরিক বাহিনী কেশম দ্বীপে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারকে লক্ষ্যবস্তু করে। এর জবাবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স এই অঞ্চলের একটি দেশে অবস্থিত তাদের বিমান ও হেলিকপ্টার ঘাঁটির পাশাপাশি মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।’
বিবৃতিতে বলা হয়, যেকোনো আগ্রাসনের জবাব আরো কঠোরভাবে দেওয়া হবে এবং আমরা সেই অনুযায়ীই পদক্ষেপ নিয়েছি। এই প্রতিক্রিয়াগুলো যুক্তরাষ্ট্রের জন্য শিক্ষা হিসেবে কাজ করবে।’ সূত্র : আলজাজিরা
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171137