পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের চারদিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী শিশুর লাশ

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের চারদিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী শিশুর লাশ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের চারদিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধী শিশু জিহাদের (৬) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৩জুন) সকাল ৮টার দিকে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গত রোববার (৩১মে) নানাবাড়ি বেড়াতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনার পরদিন ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।

জানা গেছে, ঈদের ছুটিতে নানাবাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে আসেন জিহাদ। ঘটনার দিন বিকেল ৫টার দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।  ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171116