বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদায় নিজ বাসা থেকে তানভীর হোসেইন শুভ-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে কোনো সাড়া-শব্দ না পাওয়া এবং বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহিদ হাসান বলেন, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী তথ্য জানানো হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171096