বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ওষুধের স্টোর রুমে আগুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ওষুধের স্টোর রুমে আগুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধের স্টোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নিচতলার স্টোররুমে আগুনের সূত্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর স্টোররুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টোররুম থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়, পরে আগুন ছড়িয়ে পড়ে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে অনেকেই দ্রুত সিঁড়ি বেয়ে হাসপাতালের বাইরে নিরাপদ স্থানে চলে যান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171095