সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার ফলাফল ঘোষণার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনন্দন বার্তায় বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনেক অভিনন্দন। এ অর্জনটি বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং বিশ্বাসযোগ্যতাকে প্রতিফলিত করে। আমরা বিশ্বাস করি যে, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুমাত্রিক ভাগ করা চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন।’
তারেক রহমান আরও বলেন, ‘আমরা তাঁর এই নতুন দায়িত্বের সাফল্য কামনা করি।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171094