বগুড়ার গাবতলীতে স্কুল ছাত্রের আত্মহত্যা

বগুড়ার গাবতলীতে স্কুল ছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলীতে সোহান (১০) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (২ জুন) বেলা ৩ টার দিকে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

পুলিশ জানায়, নিজ বাড়িতে ঘরের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সোহান গাবতলী উপজেলার নেপালতলী পূর্বপাড়ার শিপন মিয়ার ছেলে। সে ব্রাক স্কুলে লেখাপড়া করতো। বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ওসি মো. রাকিব হোসেন জানিয়েছেন তার লাশ উদ্ধার করা হয়েছে।

শেরপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে না নিয়ে যাওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171085