শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা শ্রমিক দলের দোয়া ও খাদ্য বিতরণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা শ্রমিক দলের উদ্যোগে আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল শেষে খাদ্য বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে পথচারীসহ জনগণের মাঝে খাদ্য বিতরণ করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ উন- নবী সালাম।
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন লাইজু, সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সুলতান, মোঃ আফজাল হোসেন, শ্রমিকদল নেতা মোঃ সাইদুল কবির, মোহাম্মদ আলী, আব্দুল মমিন, আব্দুল খালেক, আরিফ বিল্লাহ, সামছুর রহমান সাগর, নূরুল হুদা, সদস্য সচিব সামছুজ্জামান সামছু, সাব্বির সোহাগ, হায়দার আলী, মাফরুজ্জামান ওমেক্স, ইকবাল করিম বাবলু, সজিব হাসান, রেদোয়ান হাছান জেমস, মোঃ পল্টু শেখ, মোঃ জিল্লুর রহমান, মোঃ জিল্লুর রহমান, মোঃ সুমন তালুকদার, মোঃ আমিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, মোঃ সুমন প্রামাণিক, জেলা অটোরিকশা ভ্যান শ্রমিক দলের সভাপতি মোঃ জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ বি এম বকুল, জেলা হোটেল ও রেঁস্তোরা শ্রমিক দলের সভাপতি মোঃ সাদেক আলী, সাবগ্রাম চৌরাস্তা বন্দর শ্রমিক দলের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক পবিত্র কুমার দাস প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171084