সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবাসেবী গ্রেফতার চার মাসের কারাদণ্ড
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে এক যুবককে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম পলাশ উদ্দিন শেখ(৩২)। সে উপজেলার সোনামুখী গ্রামের মৃত সাবাজ উদ্দিন শেখের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (২ জুন) বিকেলে সোনামুখী গ্রামে পলাশের বাড়িতে অভিযান চালান কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নিজাম উদ্দিন খান। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় পলাশকে গ্রেফতার করে পুলিশ।
পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতে পলাশকে চারমাসের কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171067