দেড় যুগ পর মানচেস্টার-এ গেয়ে মুগ্ধতা ছড়ালেন নিশীতা
অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নিশীতা বড়ুয়া বেশ কয়েক বছর হলো স্কটল্যাণ্ডে বসবাস করছেন। সেখানে থাকলেও মাঝে মাঝে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে নানান উৎসবে বিশেষ অনুরোধে সঙ্গীত সঙ্গীত পরিবেশন করে থাকেন। সেই ধারাবাহিকতায় গত ৩১ মে যুক্তরাজ্যের মানচেস্টারের ক্রোক্রফট পার্কে মানচেস্টার বৈশাখী মেলা ২০২৬-এ ‘বেঙ্গলী নিউ ইয়ার কালচারাল ফেস্টিভ্যাল’-এ সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন নিশীতা বড়ুয়া। যেহেতু সাংস্কৃতিক পর্বে আরো কয়েকজন স্থানীয় শিল্পী সঙ্গীত পরিবেশন করছিলেন কিন্তু সবারই প্রবল অপেক্ষা ছিলো নিশীতা’র পরিবেশনাকে ঘিরে। যে কারণে মঞ্চে উঠার সাথে সাথেই উপস্থিত শ্রোতা দর্শকের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নিশীতা মঞ্চে উঠে একে একে গেয়ে শোনান ‘তোমার হিয়ারও মাজারে’,‘ আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো হারিয়ে যাবো আমি তোমার সাথে’,‘ রঙধনু ভালোলাগে’,‘ হৃদয় কাঁদা মাটির কোনো মুর্তি নয়’, ‘তোমার ঘরে বসত করে কয়জনা’সহ আরো বেশ কিছু গান। নিশীতা একে একে গানগুলো গেয়ে সবার মাঝেই মুগ্ধতা ছড়ান। ২০০৮ সালে মানচেষ্টারেই নিশীতা বড়ুুয়া একটি স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করেছিলেন।
দীর্ঘ দেড় যডুগ পর আবার সেখানে সঙ্গীত পরিবেশন করতে গিয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন তিনি। নিশীতা বড়ুয়া বলেন,‘ আজ থেকে ১৮ বছর আগে মানচেস্টারে গান গাইতে এসেছিলাম। এরপর আর এখানে আসার সময় সুযোগ হয়ে উঠেনি। এবার চট্টগ্রামেরই আমার এক বন্ধুর নিমন্ত্রণে এই উৎসবে সঙ্গীত পরিবেশন করতে আসা। এখানে এসে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে দেখা হয়ে কী যে ভালোলেগেছে তা সত্যিই বুঝাতে পারবোনা আমি। দেখা হয়েছে বাংলাদেশে একসময় ফটোগ্রাফির সাথে যুক্ত থাকা মোহসীন ভাইয়ের সাথেও, ভীষণ ভালোলেগেছে। চেষ্টা করেছি গানে গানে সবাইকে মুগ্ধ করতে। সত্যি বলতে কী আমিতো মনেপ্রাণে একজন শিল্পী, স্টেজ শোতে গান গাইতে পারলে ভীষণ ভালোলাগে।’
মানচেস্টারের উৎসবে গিয়েছিলেন আপন দুই বোন কবিতা-মোনা, তারা জানান, এই বৈশাখ উৎসব প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করে। এদিকে নিশীতা তার একমাত্র সন্তান ঋষভ’কে নিয়েই ব্যস্ত থাকেন। ঋষভের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171066