বিশ্বজুড়ে মামলার মুখে চ্যাটজিপিটি
আন্তর্জাতিক ডেস্ক : ওপেনএআই বর্তমানে বিশ্বজুড়ে বেশ কয়েকটি মামলার মুখোমুখি হচ্ছে। বেশ কিছু মামলায় দাবি করা হয়েছে যে, চ্যাটজিপিটি মূলত ‘সুইসাইড কোচ’ বা আত্মহত্যার পরামর্শক হিসেবে কাজ করেছে এবং ব্যবহারকারীদের ক্ষতিকারক বিভ্রান্তির দিকে ঠেলে দিয়েছে।
চলতি বছরের শুরুতে কানাডার টাম্বলার রিজে ঘটে যাওয়া বন্দুক হামলার ঘটনায় কয়েকটি ভুক্তভোগী পরিবারও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। ওই ঘটনার সন্দেহভাজন ব্যক্তির অ্যাকাউন্ট ‘সমস্যাজনক ব্যবহারের’ কারণে ওপেনএআই নিষিদ্ধ করলেও তারা পুলিশকে বিষয়টি জানায়নি। পরে অবশ্য পুলিশের সঙ্গে যোগাযোগ না করার জন্য ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।
আইনি বেড়াজালে অন্যান্য প্রযুক্তি জায়ান্টরাওশুধু ওপেনএআই নয়, ফ্লোরিডার এক ব্যক্তি গুগলের বিরুদ্ধেও মামলা করেছেন। তার দাবি, গুগলের এআই পণ্যের কারণে বিভ্রান্ত হয়ে তার ছেলে আত্মহত্যা করেছে।
পাশাপাশি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, স্ন্যাপ ইনক, টিকটক এবং ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও বিভিন্ন অঙ্গরাজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলার মুখোমুখি হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা জেনেশুনে তাদের প্ল্যাটফর্মগুলোকে আসক্তিময় করে তৈরি করেছে।
সূত্র: বিবিসি
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171050