বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় ফ্রিজের টেক্নিশিয়ান নিহত, আহত-১

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় ফ্রিজের টেক্নিশিয়ান নিহত, আহত-১

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালুতে সড়ক দুর্ঘটনায় মো: তামিম হোসেন(১৮) নামে ফ্রিজের এক টেক্নিশিয়ান নিহত হয়েছে। এ ঘটনার সময় তার সহযোগী মো: শামীম হোসেন (১৮)গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২) সকাল ১১ টা ৫০ মিনিটে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের সামান্য পূর্বে আফরিন জুটমিলের সামনে। নিহত তামিম হোসেন বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো: খোকনের এবং  আহত শামীম হোসেন একই গ্রামের মো: ফজলুর রহমানের ছেলে।

জানা গেছে তামিম ও শামীম দু’জনই পেশায় ফ্রিজের টেক্নিশিয়ান। তারা কাহালু বাজারের স্টেশন রোডে বাপ্পী ফ্রিজের ওয়ার্কশপে কাজ করতো। সকালে তামিম ও শামীম বাড়ি থেকে মোটরসাইকেলে চেপে কাহালুতে আসার সময় উল্লেখিত স্থানে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান মোটরসাইকেলসহ দু’জনকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় তামিম ঘটনাস্থলেই মারা যায় এবং শামীম গুরুতর আহত হয়। আহত শামীমকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাহালু থানার অফিসার ইনচার্জ মো:শফিকুল ইসলাম নিহত হবার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171047