খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকার স্কুলের সামনে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171009