হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
পবিত্র হজ পালন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন।
সোমবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, পবিত্র হজ পালন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন।
উল্লেখ্য, গত ২২ মে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব গমন করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170953