প্রতারণা মামলায় বদরগঞ্জ কলেজের প্রভাষক শামীম কারাগারে

প্রতারণা মামলায় বদরগঞ্জ কলেজের প্রভাষক শামীম কারাগারে

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শামীম আল মামুনকে প্রতারণা মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার (১ জুন) রংপুরের বদরগঞ্জ আমলী আদালত-২ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, তিন বছর আগে শামীম আল মামুন চাকরি দেয়ার কথা বলে উপজেলার দক্ষিণ বাওচন্ডি এলাকার ফয়সাল হকের কাছ থেকে ১৬ লাখ টাকা হাতিয়ে নেন। এসময় চাকরির গ্যারান্টি হিসেবে ফয়সালকে বিভিন্ন ব্যাংকের চেক প্রদান করা হয়। এরপর শামীম আল মামুন লাপাত্তা হয়ে যান। পরবর্তীতে ফয়সাল আদালতে প্রভাষক শামীম আল মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কিন্তু তিনি আদালতে টাকা ফেরত দেয়ার লিখিত প্রতিশ্রুতিতে জামিন পেয়ে যান। তবে দীর্ঘদিনেও তিনি সেই টাকা ফেরত প্রদান করেননি। এ অবস্থায় আজ সোমবার (১ জুন) আদালতে হাজিরা দিতে গেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170928