ভারতবিখ্যাত গায়ক শানের কণ্ঠে এবং বিখ্যাত তারকা সুস্নাত ব্যানার্জীর লেখা, সুরে ও সঙ্গীত পরিচালনায় নতুন সঙ্গীতযাত্রা
ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠ Shaan আবারও নতুনভাবে আলোচনায়। এবার তাঁর কণ্ঠে মুক্তি পেল তরুণ গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও কবি সুস্নাত ব্যানার্জীর সৃষ্টি নতুন গান — “Alor Srote Bhese (আলোর স্রোতে ভেসে)”। গানটি প্রকাশিত হয়েছে সুস্নাত ব্যানার্জীর Music Company Melovera Floats FOREVER থেকে, তাঁর নিজস্ব YouTube Channel- Susnata Banerjee তে। গানটি সুস্নাত ব্যানার্জীরই প্রযোজিত সিনেমা Punarabritti No. 2 এর গান। গানটি এখন সবাই শুনতে থাকুন, সিনেমাটি পরে মুক্তি পাবে। U Tube এর পাশাপাশি Spotify, Apple Music, JioSaavn, YouTube Music, Gaana, Amazon Music, Shazam, Deezer এবং SoundCloud-সহ বিশ্বের একাধিক Music Platform-এ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।
মাত্র ২৬ বছর বয়সেই সুস্নাত ব্যানার্জী আজ সঙ্গীত, সাহিত্য ও শিল্পচর্চার জগতে এক বহুমুখী প্রতিভার নাম। তাঁর কথায় যেমন রয়েছে কবিতার গভীরতা, তেমনই সুরে রয়েছে আবেগের এক অদ্ভুত দীপ্তি। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরলেন “আলোর স্রোতে ভেসে” গানটির জন্মকথা এবং গায়ক শানের সঙ্গে তাঁর স্মরণীয় অভিজ্ঞতা। সুস্নাত বললেন, “২০২২ সালের ২৩শে সেপ্টেম্বরের কথা। আমি যখন ‘আলোর স্রোতে ভেসে’ গানটি শান অর্থাৎ শান্তনু মুখার্জিকে পাঠাই তার মাত্র ১০ মিনিটের মধ্যেই উনি আমাকে জানান গানটি অসাধারণ হয়েছে এবং তিনি অবশ্যই গানটি গাইবেন। সেই মুহূর্তটা আমার কাছে আজও বড়ই আনন্দের।”

তারপর আসে ২৫শে সেপ্টেম্বর — গানটির রেকর্ডিংয়ের দিন। সুস্নাতের ভাষায়, “রেকর্ডিংয়ের সময়টুকু যেন একটা স্বপ্নের মতো ছিল। গান রেকর্ডিং শেষ হওয়ার পর ওনার সঙ্গে অনেক কথা হয়। বিশেষ করে Kishore Kumar এবং Rahul Dev Burman-কে নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তাঁদের সঙ্গীতভাবনা, কাজের ধরণ এবং মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়ার ক্ষমতা নিয়ে আমরা কথা বলেছিলাম।”
কিন্তু সেই আলাপচারিতার মধ্যেই শানের একটি উপদেশ সুস্নাতের জীবনদর্শন বদলে দেয়। “উনি আমাকে বলেছিলেন, যতটা পারি যেন এমন গান তৈরি করি যা প্রায় সব মানুষের ভালো লাগে। একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি হলো মানুষের হৃদয়ে পৌঁছনো। সেই কথাটা আমার জীবনে গভীরভাবে কাজ করেছে,” — বললেন সুস্নাত।
সাক্ষাৎকারে উঠে আসে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। সুস্নাত জানান, গান ছাড়াও সিনেমা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল তাঁদের মধ্যে। নতুন কাজ, নতুন স্বপ্ন এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে সেই কথোপকথন আজও তাঁর কাছে অনুপ্রেরণার উৎস।
তবে সমস্ত স্মৃতির মধ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল তাঁর বাবা তপন ব্যানার্জীকে নিয়ে।
“শানের সঙ্গে বিশেষভাবে দেখা করার সময় আমার বাবা আমার সঙ্গে গিয়েছিলেন। বাবা’কে দেখামাত্র উনি খুব আন্তরিকভাবে কাছে টেনে নিয়েছিলেন। একজন এত বড় শিল্পীর সেই অশেষ ভালোবাসা ও বিনয় আমাকে গভীরভাবে মুগ্ধ করেছিল,” — আবেগভরা কণ্ঠে বললেন সুস্নাত। “আলোর স্রোতে ভেসে” শুধুমাত্র একটি গান নয়; এটি এক তরুণ শিল্পীর স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসা ও বিশ্বাসের গল্প। আর সেই গল্প যখন শানের মতো এক কিংবদন্তি কণ্ঠে প্রাণ পায়, তখন তা নিঃসন্দেহে হয়ে ওঠে সময়ের সীমানা ছাড়িয়ে যাওয়া এক সুরের যাত্রা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170883