বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ৮ ব্যক্তির জরিমানা

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে ৮ ব্যক্তির জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপদ সড়ক নিশ্চিত করণ এবং ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে চালক, যাত্রী ও পথচারিদেরকে সচেতন করতে শাজাহানপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নেতৃত্বে মহাসড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলার বেতগাড়ী বাইপাস এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৮ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাইফুর রহমান। শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

শাজাহানপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করা এবং বাসের ছাদ ও ট্রাকে যাত্রী পরিবহনের মতো অননুমোদিত যাত্রী পরিবহন প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি চালানো হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170811