চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বালতির পানিতে ডুবে আসমাউল হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্য হয়েছে। সে ফতেপুর ইউনিয়নের টাকাহারা বটপুকুর গ্রামের মো. মানিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলার সময় পরিবারের লোকজনের অজান্তে একটি বালতির পনিতে উপুড় হয়ে ডুবে যায় আসমাউল। এ সময় শিশুর ৫ বছরের বোন মারিয়া খাতুন চিৎকার করলে তাদের পিতা মানিক এসে শিশুটিকে উদ্ধার করে। এরপর শিশুটিকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170808