সিরাজগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে মো. শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার ঈদেরদিন সন্ধ্যায় উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এর আগেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার হাতাহাতির একপর্যায়ে শাকিলের ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ছোনগাছা এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার শাকিল হত্যার প্রতিবাদে গত শুক্রবার বিকেলে আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170793