বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস গাজী (৫০) নিহত হয়েছেন।
আজ রোববার (৩১ মে) সকালের দিকে রামপাল বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা।
প্রত্যাক্ষদর্শি দোকান্দার হুমায়ুন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ইখলাস গাজী হুমায়ুন চায়ের দোকানে বসে ছিলেন। কিছুক্ষণ পরে মাহবুব রহমান সিকদার ওখানে আসেন এবং ইখলাছকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এক পর্যায়ে তার ওপর অতর্কিত হামলা করে কিল ঘুসি মারতে থাকেন। এতে গুরুতর আহত হন ইখলাস। মাহবুব রহমান সিকদার শ্রীফলতলা গ্রামের বাসিন্দা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কি কারণে মাহবুবুর রহমান শিকদার তার উপর চড়াও হয়েছেন তা জানা যায়নি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170774