অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে চামড়া নষ্ট হতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে চামড়া নষ্ট হতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

কোনো ধরনের অব্যবস্থাপনা বা সিন্ডিকেটের কারণে চামড়া যেন নষ্ট না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ শুক্রবার (২৯ মে) ঢাকা আমিনবাজারে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেণ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি কাঁচা চামড়ার ক্রেতা, বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি চালানো হবে।

চামড়া শিল্পকে দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170610