সেই আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে চিড়িয়াখানায় ভিড়

সেই আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে চিড়িয়াখানায় ভিড়

ঈদের ছুটিতে রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায় ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত গোলাপি মহিষকে ঘিরে। তবে জনসংখ্যার তুলনায় রাজধানীতে বিনোদন কেন্দ্র কম বলে অভিযোগ করেছেন অনেকেই।

সকাল থেকে কোরবানির পশু নিয়ে ব্যস্ত সময় পার করেন রাজধানীবাসী। তবে দুপুরের পর পরিবার-পরিজন নিয়ে অনেকেই বের হন বিভিন্ন বিনোদনকেন্দ্রের উদ্দেশে। বন্য প্রাণীর অভয়ারণ্য জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বইয়ে দেখা পশু-পাখি সরাসরি দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিল শিশুরাও।

চিড়িয়াখানার সবচেয়ে আলোচিত প্রাণী এবার ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত গোলাপি মহিষ। আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত এই মহিষটি দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন।

ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে ১৩৭ প্রজাতির মোট ৩ হাজার ৫২৩টি প্রাণী রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/170571